টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে অগ্নিকাণ্ডে একটি পর্যটকবাহী নৌকা পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

এসময় নৌকায় ৭ থেকে ৮ জন পর্যটক থাকলেও তারা নিরাপদে নৌকা থেকে নেমে পড়েন।

পর্যটকবাহী নৌকাটি সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রিলেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নোঙ্গর করে। এসময় বোটে থাকা বার্বুচি রাতের খাবার তৈরি করার সময় রান্নার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে হাওড়ের পানি ব্যবহার করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবির দাস জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। নৌকার ডেকোরেশনপার্টসহ বিছানাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category