Headline :
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া অন্তত ২০ হাজার টাকা কমবে: প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে ফের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন: সিএনএনের প্রতিবেদন ২৫ বছর পূর্বের বিস্ফোরণের ধোঁয়া-গ্যাস আজও ছড়াচ্ছে মহাশূন্যে পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

বসুন্ধরা রিফাইনারি প্ল্যান্টে আগুন, দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেডের (বিওজিসিএল) রিফাইনারি প্ল্যান্টে আকস্মিকভাবে আগুন লেগেছে। সোমবার বিকাল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এই প্ল্যান্টে দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিফাইনারি সূত্র জানায়, ঘটনার পরপরই প্ল্যান্টের নিজস্ব অগ্নিনির্বাপণ দল সক্রিয় হয়ে ওঠে। তাদের সঙ্গে সমন্বিতভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর, হাসনাবাদ ইউনিট ও পোস্তগোলা ইউনিটের ফায়ারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের নিরলস প্রচেষ্টায় প্ল্যান্টের মূল অবকাঠামো এবং মূল্যবান উৎপাদন সরঞ্জামসমূহ সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।

বিওজিসিএল রিফাইনারি প্ল্যান্ট স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রুড অয়েল পরিশোধন করে জ্বালানি তেল ও বিটুমিন উৎপাদন করে থাকে। এই উৎপাদিত জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখছে। পাশাপাশি, উৎপাদিত বিটুমিন দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে অপরিসীম অবদান রাখছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই অগ্নিকাণ্ডের ফলে কোনো ধরনের প্রাণহানি বা উলে­খযোগ্য হতাহতের ঘটনা ঘটেনি। প্ল্যান্টের সকল কর্মী নিরাপদে রয়েছেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, বিদ্যুৎ বিভ্রাটের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশের জ্বালানি খাতে বিওজিসিএলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520