কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যান

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে। তবে, যদি আমরা এটি পুরোপুরি বাতিল করতে ব্যর্থ হই, তাহলে অন্তত করহার বৃদ্ধি করে আদর্শ করহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করব।

আজ শনিবার ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

‌‘অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও উন্নয়নের জন্য দেশীয় রাজস্ব সংগ্রহ : বাংলাদেশের জন্য নীতি সংস্কার অগ্রাধিকার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ও ইআরএফ।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা করহারকে স্বাভাবিক করের হারের কাছাকাছি আনতে চাই।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক আবু ইউসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category