আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে। বুধবার রাত ৮টায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছাত্র-জনতার ঢল নামে।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগে থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে সেখানের মানুষের ঢল নামে।

একপর্যায়ে সেখানে গেট ভেঙে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তাদের অনেককে এসময় দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। কেউ কেউ ভবনের ইটও খুলে নেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে আগুন দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category