Headline :
জগন্নাথপুর পৌরসভার কালিবাড়ী পুকুরে টিকিটের মাধ্যমে বরশী দিয়ে মাছ শিকারের আয়োজন ডাকাতির ২৪ ঘন্টার মধ্যেই ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার । ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার করা’ বন্ধের আহ্বান ইরানের দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী পরিবহনে বছরে ৩৫০০ কোটি রাজস্ব হারাচ্ছে সরকার ডিপো চার্জ বৃদ্ধিতে বছরে বাড়তি ব্যয় ১০০ কোটি টাকা

ভারতের বিভিন্ন বাঁধের কারণে আমাদের নদী শুকিয়ে গেছে: তারেক রহমান

Reporter Name / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ভারতের বেশ কিছু বাঁধের কারণে বাংলাদেশের নদী, খাল-বিল শুকিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত আমাদের সরকারের আমলে বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয়েছিল।

বৃহস্পতিবার বিকালে মাগুরার নোমানী ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ জিয়া সরকারের আমলে খাল কাটা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। যা এখন ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়েছে। বিগত পতিত সরকারের সময় নদী খাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন। আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে। যা শুকনো মৌসুমে কাজে লাগবে।

বিগত সরকার আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশী শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে। এখন দেখছি পাকিস্তান ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে। এ কারণে গত ১৬ ডিসেম্বর আমরা ‘সবার আগে বাংলাদেশ’ এই শিরোনামে দেশী শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছি। এটি অব্যাহত রেখে আমাদের সংস্কৃতিতে বিদেশী আগ্রাসন প্রতিহত করতে হবে।

জেলা বিএনপির কর্মশালায় বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520