ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যায় বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ

Reporter Name / ২১৮ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। ‘দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও-গুঁড়িয়ে দাও, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় তাঁরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের বাংলাদেশি বোনের বিচারের জন্য দাঁড়িয়েছি। আমরা সবসময় বৈষম্যের শিকার হই। আপানারা জানেন ভারত যে নিপীড়ন আমাদের ওপর করে, তা নিয়ে কখনো ভারতীয় হাইকমিশনকে বাংলাদেশ থেকে কোনো জবাবদিহি করতে চাওয়া হয় না। ফেলানী থেকে শুরু করে অনেক বাংলাদেশিকে সীমান্তে হত্যা করার পরও তাদের কোনো বিচার হয়নি। আমাদের দাবি, খুব দ্রুত সব হত্যা ও জুলুমের বিচার করা হোক। বিচার করা না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।

ইসলামিক ইস্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদ বলেন, ফেলানী হত্যার এখনো কোনো বিচার হয়নি। ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে নাক গলায়। তারা সবসময় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা প্রতিবাদ জানাই আমাদের যে বোনকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার করা হোক।

উল্লেখ্য, গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকায় ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category