৫ আগস্ট নির্বাচন হলে জাতি এ সরকারকে স্মরণে রাখবে : সালাহউদ্দিন

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ বছরের ৫ আগস্ট নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

রবিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করে বিএনপি।

নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাহউদ্দিন বলেন, আমি আহ্বান জানাব, যদি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চায়, তাহলে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ৫ আগস্টেই আপনারা সংসদ নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। যদি সংস্কার লাগে, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি। সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হোন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443