Headline :
জগন্নাথপুর পৌরসভার কালিবাড়ী পুকুরে টিকিটের মাধ্যমে বরশী দিয়ে মাছ শিকারের আয়োজন ডাকাতির ২৪ ঘন্টার মধ্যেই ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার । ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার করা’ বন্ধের আহ্বান ইরানের দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী পরিবহনে বছরে ৩৫০০ কোটি রাজস্ব হারাচ্ছে সরকার ডিপো চার্জ বৃদ্ধিতে বছরে বাড়তি ব্যয় ১০০ কোটি টাকা

‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র প্রণয়ের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বামমঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা—সবার মধ্যে আরও বেশি আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন করার প্রতি সর্বদলীয় বৈঠকে সবাই গুরুত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র প্রণয়ের বিষয়ে সবাই একমত হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সবাই বলেছেন—এ ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে। তবে এখানে অনেক সাজেশন আসছে; মোটাদাগে হলো- ঘোষণা পত্রে সবার অবদান বলতে হবে, ধারাবাহিকতা উল্লেখ করতে হবে।

সময়সীমা নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব রাজনৈতিক দল ও ছাত্রদের সংগঠনের যারা অংশ নিয়েছে সবাই বলেছেন—ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ঘোষণা পত্র তৈরি করার জন্য। যত সময় লাগুক তা যেন নেওয়া হয়। তাড়াহুড়ো যেন না করা হয়। অযথা কালক্ষেপণ না করা হয়। এই লক্ষ্য অনেকে প্রস্তাব করছে আলোচনা করার জন্য যাতে একটি কমিটি গঠন করা হয়। আমরা এই প্রস্তাবগুলো দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।

ঘোষণা পত্র নিয়ে আরও আলোচনা হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, ওনাদের (রাজনৈতিক দল) মতামত নিয়ে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520