সাত বছর পর মা-ছেলের মিলন দেখে কেঁদেছে পুরো জাতি: ইশরাক

Reporter Name / ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশের জন্য রাজনীতি করার অপরাধে এক সন্তান হারিয়েছেন এবং বিনাদোষে ছয় বছর অন্তরীণ ছিলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। পতিত আওয়ামী স্বৈরশাসক তার আরেক সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছিলেন। নিজ সন্তানকে আদর করতে পারেননি, আর সন্তানও দীর্ঘবছর মাকে জড়িয়ে ধরতে পারেননি। সাত বছর পর মা-ছেলের মিলন দেখে কেঁদেছে পুরো জাতি।

বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেট প্রাঙ্গণে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক প্রতিটি ঘটনার একটি যোগসূত্র রয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ১৬ বছর যত অপকর্ম করেছে তার নথিপত্রগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছে। আগামীতে যাতে ফ্যাসিস্ট হাসিনার বিচার সম্পূর্ণ করা না যায় তারই চক্রান্ত চলছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, এখন সময় চলে এসেছে। অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে সঠিক ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সেটি সম্পূর্ণ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু সংস্কার করে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এ বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এটি দেশের আপামর জনগণের দাবিতে পরিণত হয়েছে।

এ সময় ৪২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আফসার মাসুদ, সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, ওয়ার্ড বিএনপি নেতা এম এ সাহেব মন্টু, আজিজুল ইসলাম আজিজ,জাবেদ কামাল রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category