Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

২৪ ডিসেম্বর থেকে পদ্মাসেতু হয়ে খুলনা ও বেনাপোলে আরও ২ জোড়া ট্রেন

Reporter Name / ১০৭৪ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পদ্মাসেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ ডিসেম্বর থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু হবে। বুধবার রেলওয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে।

এই ট্রেনটির বিরতি স্টেশন নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন। অপরদিকে, বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে।

এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন। দুটি ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার। আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520