Headline :
যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় অংশ নিতে মির্জা নিক্সন আকিকুর চৌধুরী দেশের পথে। ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি ফিরলেন হেভিওয়েটরা

বাশার আল-আসাদ পালাতেই সিরিয়ায় মার্কিন হামলা

Reporter Name / ২৮৪ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ পালাতেই সিরিয়ার ৭৫ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার জঙ্গি গোষ্ঠী আইসিস-এর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

এ নিয়ে বিবৃতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, “আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যেকোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনওই তা হতে দেবে না।”

মার্কিন সেনাবাহিনী রবিবার তার নির্দেশেই সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলোতে বিমান হামলা চালিয়েছে বলে জানান বাইডেন।
উল্লেখ্য, আইসিস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় ৯০০ সৈন্য মোতায়েন রেখেছে আমেরিকা।

বাশার আল-আসাদের পতন প্রসঙ্গেও রবিবার হোয়াইট হাউস থেকে মন্তব্য করেছেন বাইডেন। তার কথায়, “এত দিনে ন্যায়বিচার হয়েছে। সিরিয়ার নিপীড়িত জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।”

অন্যদিকে, সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালে ওই মালভূমি নিয়ে দুই প্রতিবেশি দেশের চুক্তি হয়েছিল। কিন্তু রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন- তিনিই ইসরায়েল ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) রবিবার গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, ‘‘কোনও শত্রু শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল, তা সেখানকার সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গিয়েছে।”

২০০০ সাল থেকে সিরিয়ার মসনদে ছিলেন বাশার আল-আসাদ। তার পরিবার ছয় দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, যা বারবার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থেকেছে। লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেই গত ২৭ নভেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। ধীরে ধীরে তারা দামেস্কের দিকে অগ্রসর হয়। দখল করে নেয় একের পর এক শহর। রবিবার বিদ্রোহী গোষ্ঠী রাজধানীতে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)