ভারতে উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিল হয়।

এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিক্ষোভ মিছিলের আগে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে লাশ আগ্রাসন বাদে কিছু দেয়নি।’

‘ভারতের জনগণ একতাবদ্ধ হতে পারবে না। তারা বিভিন্নভাবে বিভক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ আছে, আমরা কাউকে ভয় পাই না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।’

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ভারতে বাংলাদেশের হাইকমিশনের ওপর যে হামলা করা হয়েছে তার মাধ্যমে বিজেপি একটি নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com