Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

কাদের মির্জার শ্যালক গ্রেপ্তার

Reporter Name / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সিরাজ উল্যাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের তালত ভাই ও কাদের মির্জার শ্যালক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় ব্যাপক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে আসার। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি সিআর মামলায় ১ বছরের বিনাশ্রমে কারাদণ্ডসহ ৪টি মামলা রয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category