Headline :
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা শাহজালাল মাজারে মিললো দানের সাড়ে ৮৮ লাখ টাকা, সোনা-রূপা ও ১৮ দেশের মুদ্রা

২৫০ রকেটে ইসরায়েলে হিজবুল্লাহর ধ্বংসযজ্ঞ

Reporter Name / ২৭৪ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালায় হিজবুল্লাহ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এতে মধ্য ইসরায়েল ও তেলআবিবের নিকটবর্তী এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

ইসরায়েলি গণমাধ্যমও ভারী রকেট হামলার কথা শিকার করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা তেল আবিব এলাকায় বেশ কয়েকটি ভবন ধ্বসের খবর পেয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি রকেট আঘাত হানায় তেল আবিবের একটি ভবনে আগুন ধরে যায় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের পেতাহ তিকাভ, তেলআবিব, হাইফা, নাহারিয়া ও কাফার ব্লাম এলাকায় হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

এর আগেই, ইসরায়েলি হামলার প্রতিবাদে তেলআবিবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category