Headline :
১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয় সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা পাসপোর্ট ব্লকে আটকাল কামাল চেয়ারম্যানের ভারতযাত্রা, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: মামুনুল হক ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

দুই দিনে ২০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

Reporter Name / ২৮০ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস দাবি করেছে, তাদের যোদ্ধারা গত দুই দিনে পাল্টা আক্রমণে অন্তত ২০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তাদের সামরিক শাখা কাসাম ব্রিগেড সোমবার সকালে গাজার উত্তরাঞ্চলে পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

আর রবিবার আরও ১৫ ইসরায়েলি সেনাকে গাজায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছে হামাস।
হামাসের দাবি, তারা মানসম্পন্ন অভিযান পরিচালনা করছে। হামাসের মতে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনোভাবেই ইসরায়েল দমাতে পারবে না। তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর নিয়মিত হামলা অব্যাহত রেখেছে।

হামাস ইসরায়েলে আরও ভয়ংকর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। যদিও এ বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category