Headline :
দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর, টি স্পোর্টসে সরাসরি ফুটবল বিশ্বকাপ ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু শান্তিরক্ষীরা দেশকে তুলে ধরছেন গৌরবময় জাতি হিসেবে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

শুধু বইয়ের কিছু লাইন সংস্কার করলেই তাকে সংস্কার বলে না: তারেক রহমান

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, শুধু বইয়ের কিছু লাইন সংস্কার করলেই তাকে সংস্কার বলে না। যে সংস্কার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, সুশিক্ষা নিশ্চিত হয়, আমি তাকে সংস্কার বলি।

মঙ্গলবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

২৩ মিনিটের ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে এখনো ক্রান্তিকাল চলছে উল্লেখ করে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো রয়েছে। তারা নানাভাবে স্বৈরাচারের বীজ বপনের সুযোগ খুঁজছে। সাধারণ মানুষের কাছে তরিকুল ইসলাম কতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন আজকের সমাবেশ সেটা প্রমাণ করছে।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে স্মরণসভা স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। বিকাল ৩টায় স্মরণসভা শুরুর কথা থাকলেও তার বেশ আগেই কানায় কানায় পূর্ণ হয় যশোর টাউন হল ময়দান। মাঠ ছাপিয়ে মানুষের ঢল পৌঁছায় আশেপাশের সড়কেও। এক পর্যায়ে স্মরণসভা যেন পরিণত হয় জনসভায়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, দলের নির্বাহী কমিটির সদস্য সদস্য আবুল হোসেন আজাদ, খুলনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520