Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

আজও ১৪০ টাকায় ডিম বিক্রি তরুণদের

Reporter Name / ৩৯১ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সারাদেশে ডিম নিয়ে যখন হইচই, তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ৫ তরুণ। প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বেচে রীতিমতো ভাইরাল।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে রিকশাভ্যানে এই দামে ডিম বিক্রি করা হয়েছে। আজ শুক্রবার বিক্রি করা হয়েছে চকবাজার শাহানশাহ মার্কেট ও অলিখাঁ মসজিদের সামনে দুইটি রিকশাভ্যানে ৬ হাজার ডিম। এ কাজে স্বেচ্ছাশ্রম দিতে আসেন আরও ৬ তরুণ।

চকবাজারে ডিম কিনতে আসেন গৃহিণী আকলিমা চম্পা। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি চকবাজারে ১৪০ টাকায় ডিম বিক্রি হবে। তাই চারটার আগেই কিনতে এলাম। এক ডজন ডিম কিনে খুব ভালো লাগছে। নাশতা, ভাতে ডিম ছাড়া আমাদের চলেই না। তাই ডিমের উৎপাদন বাড়াতে খামারিদের প্রণোদনা দিতে হবে। পাশাপাশি নজরদারি বাড়িয়ে সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
বিক্রেতা আরিফ বলেন, রাতেই আমরা সিদ্ধান্ত নিই, দ্বিতীয় দিন আমরা ৬ হাজার ডিম বিক্রি করবো। যখন চকবাজারের স্পটে এলাম মো. সেলিম, মো. সোহেল সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, আবদুল শুক্কুর, প্রকৌ. ইমাম হাসান, জিয়া বাবলুরা এসে জানালেন স্বেচ্ছাশ্রম দেবেন ডিম বিক্রির কাজে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, সামাজিক সংগঠন, খামারিদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন চাইলে যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের দেখে যদি অন্যরা এগিয়ে আসেন তাহলেই সার্থকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category