Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

Reporter Name / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চারটি কমিশন হলো স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারী বিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী মাহফুজ আলম ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

এসময় রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের জন্য আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য কমিশনের প্রধান হিসেবে কাজ করবে জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ খান, শ্রমিক অধিকার কমিশনের কাজ করবে সৈয়ত সুলতানউদ্দিন আহমেদ,‌ গণমাধ্যম কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কামাল আহমেদ, নারী অধিকার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন শিরিন হক।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত কাজের প্রতিবেদন হাতে পেয়েছি। সেই প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। সিদ্ধান্ত কী হয়, পরবর্তীতে সেটি জানানো হবে। এছাড়া শিক্ষা কমিশন নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। আর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category