Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপির রিভিউ আবেদন

Reporter Name / ৩৮৬ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আজ বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ আবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে রিভিউর বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে গত ২৫ আগস্ট পাঁচজন বিশিষ্ট নাগরিকও রিভিউ চেয়ে আবেদন করেছিলেন।
এর আগে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয়জন বিচারপতির বেঞ্চ ওই রায় ঘোষণা করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছিল। ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন আইনজীবী রিট করেন। তখন হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে রায় দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category