স্বৈরাচার আওয়ামী লীগের রক্তে মিশে আছে : লতিফ খান

Reporter Name / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মধইল বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান।
‘গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর রাষ্ট্রনায়ক দেশনেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন’ শিরোনামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আকবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা নজিবুল্লাহ চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই তিনটি জিনিস নিয়ে আসে। সেই তিন জিনিস হচ্ছে দুর্ভিক্ষ, দুঃশাসন ও দুর্নীতি। স্বৈরাচার তাদের রক্তে মিশে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category