Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আরব আমিরাতে শপিং সেন্টারে শামীম ওসমান

Reporter Name / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে প্রকাশ্যে দেখা যায়। স্থানীয় সময় রাত নয়টায় সিটি সেন্টারে তাকে ঘুরতে দেখেন বাংলাদেশিরা। তার সঙ্গে বোরকা পরিহিত আরও দু’জন নারীকে দেখা গেছে। তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এসময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়। কিন্তু সেদিনই তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তিনি দেশেই আছেন।

পরে ৫ সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়।

জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকে আকাশ পথে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520