Headline :
বিক্ষোভ ছড়াচ্ছে অন্যান্য শহরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, নইলে ভেস্তে যাবে সৌদির পারমাণবিক চুক্তি আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই । বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্য ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’

৯৪৫ কোটি টাকা সহায়তা পেল সংকটে থাকা চার ব্যাংক

Reporter Name / ২৭৪ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সংকটে থাকা চার ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে অতিরিক্ত তারল্য থাকা কয়েকটি ব্যাংক ঋণ হিসেবে এই সহায়তা দিয়েছে। এই ঋণ সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেন।

তারল্য সহায়তা পাওয়া চার ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তিন ব্যাংক মিলে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক তিনটি হল- সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

এদিকে দুই ব্যাংক মিলে সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। তারল্য সহায়তা দেওয়া ব্যাংক দুটি হল- সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংককে ঋণ সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এছাড়া সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক এই চারটি ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংককে ঋণ সহায়তা দিয়েছে।

উল্লেখ্য, তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকের কাছ থেকে সহায়তা পাবে সংকটে থাকা ব্যাংকগুলো। যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় এই চার ব্যাংক ঋণ সহায়তা পেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520