Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন

Reporter Name / ৩৬২ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

চীন বাংলাদেশকে ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব জানান, ‘চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো-আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন।’

প্রসঙ্গত, ২০২২ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন, তখন ৯৮ শতাংশ শুল্কমুক্ত সুবিধা ছিল। সেটিকে এখন বৃদ্ধি করে ১০০ ভাগ করা হচ্ছে।
পররাষ্ট্র সচিব চীনের বাজারে বাংলাদেশ থেকে কৃষি পণ্য নেয়ার অনুরোধ করা হয়েছে জানিয়ে বলেন, অন্তর্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিনিয়োগটি এসেছে সেটি এসেছে চীনের হংকং থেকে। তারপরেও কিছু বিনিয়োগ এসেছে এবং সবগুলো মিলিয়ে যদি যোগ করা হয়, তাহলে তার পরিমাণ হবে প্রায় ৮০ লাখ ডলার।

পররাষ্ট্র সচিব বলেন, আমরা আগামী বছর চীনের সঙ্গে ৫০ বছর সম্পর্কের পূর্তি উদযাপন করতে যাচ্ছি। এটি কিভাবে ভালোভাবে করা যায় এবং সম্পর্কের উষ্ণতার প্রতিফলন ঘটানো যায়, সেটি নিয়ে আলোচনা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category