Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান : ডা. জাহিদ

Reporter Name / ৩৩৫ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশের প্রস্ততি নিয়ে আজ শুক্রবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে তিনি এ কথা জানান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো লুটপাট করেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেইসাথে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।’

এ জেড এম জাহিদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র দিবসে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category