নতুন দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র আত্মপ্রকাশ

Reporter Name / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে।

দলটির চেয়ারম্যান এস এম শাহাদাত নতুন এই দলের ঘোষণা দেন। ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব এবং মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন। এস এম শাহাদাত জাগপার সাধারণ সম্পাদক, সাইফুল আলম যুগ্ম সম্পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন।
এস এম শাহাদাত বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category