সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ৩১২ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‌‘সীমান্ত হত্যা দুই দেশের (বাংলাদেশ-ভারত) ভালো সম্পর্কের পথে অন্তরায়। সব ভালো সম্পর্ক শুধু দুই দেশের সরকারের বিষয় নয়, মানুষের বিষয়। সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয়। সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা বাংলাদেশ চায় না।

আজ সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে আজ ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত কুমার সিং নামে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর নিহত হয়। এ নিয়ে গত ৯ দিনে বাংলাদেশের দুই কিশোর-কিশোরী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।
জয়ন্ত কুমার হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমি বিজিবির কাছে বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। অবশ্যই আমরা শক্তভাবে (এ ঘটনার) প্রতিবাদ জানাব।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যখন সোনালি সম্পর্ক, তখনো এসব ঘটেছে। আসলে এটার কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করি একধরনের ধারাবাহিকতা চলছে।…এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই। আমরা সার্বভৌম সমতার ভিত্তিতে (সম্পর্ক) চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443