Headline :
রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক রাষ্ট্রপক্ষের কৌসুলীর সন্দেহ শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর কারণে তাহসিফ খুন হয়েছেন

কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রীসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

মামলাটি করেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলতপুর গ্রামের খিদর আলীর ছেলে আইনজীবী মো. একরামুল হক মজুমদার।

মামলার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতের বিচারক আবু বকর সিদ্দিক।
মামলার আসামিরা হলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা মো. মঈন উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগের উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, মো. মোস্তাক মিয়া, কুমিল্লার নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু ইসহাক, হান্নান, ফরাদ, ইমরান, মো. নোমান, মো. সাইফুল, তুহিনসহ নামে ৩৫ জন ও অজ্ঞাত ৫০ জন।

মামলার বাদী আইনজীবী একরামুল হক মজুমদার বলেন, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর নাঙ্গলকোটের আশারকোটা এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। ওই সময় অভিযুক্তরা রামদা, ছেনি, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে ককটেল ফাটিয়ে হামলা করে এই আইনজীবী ও আশপাশের নেতাকর্মীদের ওপর। এ সময় গাড়ি ভাঙচুর ও তাকে পিটিয়ে আহত করে। এ সময় নেতাকর্মীদের মারধর করে তাদের মোবাইল ও টাকা পয়সা রেখে দেন তারা। এ ঘটনা থানায় গিয়ে অভিযোগ করলেও ওসি নজরুল ইসলাম মামলা নেননি। উল্টো তিনি তাকে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেন। ওসির নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ও দোকানপাট ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। আদালতে আসলেও তাকে হেনস্থা করা হয় এবং মামলা নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category