Headline :
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

৫ দিনের রিমান্ডে ইনু

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে ইনুকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান। ইনুর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। দু’পক্ষের শুনানির পর আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম এই হত্যা মামলাটি দায়ের করেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ক্ষমতাচ্যুত সরকারের বেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হন। গত ২৬ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪ দলের অনেক নেতার নামেই হত্যাসহ গণহত্যার বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন।

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন হাসানুল হক ইনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520