Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

পররাষ্ট্র স‌চি‌ব মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

Reporter Name / ৩৫৯ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। যে কারণে দায়িত্ব থেকে সরে গিয়ে বিদায় নিয়েছেন তিনি। রবিবার পররাষ্ট্র সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় দুই সপ্তাহ দেশের বাইরে ছিলেন। তিনি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন।

এদিন সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের উপস্থিতিতে মন্ত্রণালয় থেকে বিদায় নেন পররাষ্ট্র সচিব।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যাপকভাবে রদবদল আনা হয়। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দায়িত্ব পালন করে আসছিলেন। রবিবার তিনি এলপিআর-এ যান।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ বিন মোমেন। এরপর ২০২২ সালের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় তাকে। সে অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ ছিল। তবে সেই মেয়াদের আগেই তিনি বিদায় নিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category