Headline :
সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়

Reporter Name / ৩৭৪ Time View
Update : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেছেন, ‘তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না।’ একই সঙ্গে তিনি আরও জানান, ‘তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে।’

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে কথা বলার সময় জয় আরো বলেন, ‘তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।’
তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতায় আসেন তখন এটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হত। এটি দরিদ্র দেশ ছিল। সেই থেকে এতোদিন পর্যন্ত এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে ধরা হতো এই দেশকে। তিনি (শেখ হাসিনা) খুবই হতাশ।’

আন্দোলনকারীদের দমনে সরকার কঠোর ছিল বলে মনে করেন না জয়, ‘গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা যখন মানুষকে পিটিয়ে মারছে তখন পুলিশ কী করবে বলে আপনি মনে করেন?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category