দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সরকার কঠোর : তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। কোনো রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরা হয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার। সেই লক্ষ সামনে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা হলরুমে জি আর চাল, দুস্থদের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে মানবিকতা উঠে গিয়েছে। এখন আর সম্মানিতদের সম্মান করা হয় না, যে যার মতো চলছে। এই অভ্যাস দূর করতে হবে। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তা ছাড়া আমার মন্ত্রণালয় থেকে অনেক কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে কাজ করে যাচ্ছে। অন্যদিকে আমাদের যে মানবিক আচরণ, মুরুব্বিদের প্রতি, ছোটদের প্রতি এমনকি পশুপাখিদের প্রতি যে আচরণ করা হতো তা হারিয়ে যাচ্ছে। আগে রাস্তা দিয়ে কেউ গেলে সালাম-ভদ্রতা দেখাতাম। কোনো অনুষ্ঠানে গেলে বা যানবাহন বা প্লেনে গেলে দেখতাম সিনিয়রদের বসার জায়গা করে দিতে। অথবা চেয়ারটা এগিয়ে দিতে।

এখন সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিশু থেকে যুবক-যুবতীর সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে অনেক ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন তথ্য চিত্র ভিডিওর মাধ্যমে বড় পর্দা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তা প্রচার করা।

তিনি বলেন, আগে দেখেছি পরিচিত লোক বা প্রতিষ্ঠানে এমনকি রাজনীতি বিবেচনায় সহায়তা করা হতো। এখন সহায়তা করা হবে প্রাপ্য যারা তাদের। এখন সড়ক করা হবে ইট বিছানো। কাঁচা রাস্তায় অযথা টাকা ব্যয় করা হবে না। এখন আর কোনা কমিশন দিয়ে কাউকে কাজ করতে হবে না। কাউকে চাঁদা দিতে হবে না। সব ক্ষেত্রেই স্বচ্ছতা থাকবে। সরকারের সব উন্নয়নে জনগণকে পাশে থাকতে হবে। সরকার চায় যে যার জায়গা থেকে সরকারকে সহযোগিতা করতে।

তিনি বলেন, নান্দাইলের উন্নয়নে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায় ক্রমে সব ক্ষেত্রেই উন্নয়ন হবে। এই জন্য দরকার সন্ত্রাস ও মাদকমুক্ত নান্দাইল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বিএনপির নেতাকর্মীরা। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করেন। পরে তিনি পৌরসভার আমোদাবাদ মহল্লার একটি সড়কে তাল গাছ রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443