নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ‘জয় বাংলা’ স্লোগান

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) ভোর পৌনে ৫টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। এদিন বিকেল থেকে এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, শনিবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত নোয়খালী জজ কোর্ট সড়কে কেন্দ্রীয় শহীদ মিনার ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়ে যায়। এ সময় তারা ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার স্মরণে, ভয় করি না মরণে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে চলে যায়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520