Headline :
সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ব্রিটেন তাদের ইতিহাসের সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি তৈরি করতে যাচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্রিটেনে স্থায়ী হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। এ ছাড়া কয়েক দশকের মধ্যে অবৈধ অভিবাসী আটক ও বহিষ্কারে রেকর্ড করেছে লেবার পার্টি সরকার। সরকার গঠন করার ২ বছরের মধ্যেই ৫৮ হাজার অবৈধ মানুষকে ডিপোর্ট বা বহিষ্কার করেছে লেবার সরকার, যা আগের ২ বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এদিকে সরকারের নতুন ইমিগ্রেশন পলিসি বাস্তবায়ন নিয়ে ভয়াবহ আতঙ্কে আছেন হাজার হাজার অভিবাসী বাংলাদেশি। ২০২২ সালের ‘বরিস ওয়েভ’ ঢেউয়ের তালে হাজার হাজার বাংলাদেশি কেয়ার ওয়ার্কার ভিসায় এসেছিলেন ব্রিটেনে। তবে বেশির ভাগই প্রতারণার শিকার হয়েছেন। দালালদের হাতে ৩০-৪০ লাখ টাকা তুলে দিয়ে শেষ পর্যন্ত ব্রিটেনে এসে কোম্পানি থেকেও প্রতারিত হয়েছেন। কোম্পানিতে কাজ নেই, তারপরও ৫ বছর কোনোভাবে পে স্লিপ চালিয়ে ব্রিটেনে যারা স্থায়ী হওয়ার চিন্তা করছেন তাদের জন্য হঠাৎ করেই আঘাত হানেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

সলিসিটার মিজান রহমান বলেন, নতুন নিয়ম বাস্তবায়ন হলে ব্রিটেনে ৫ বছরের স্থায়ী হওয়ার সুযোগ বাতিল করে ১০ বছর, ক্ষেত্র বিশেষ ২০ বছর করার পরিকল্পনা করছে। এটি অভিবাসীদের জন্য ভয়ংকর হবে। এ ছাড়া স্টুডেন্ট ভিসায় ডিপেনডেন্ট আনা বন্ধ করা, স্টুডেন্ট ভিসা থেকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পথও কঠিন হয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমার, সুদান, আফগানিস্তান, ক?্যামেরুনের জন্য ব্রিটিশ ভিসা আবেদন স্থগিত করেছে ব্রিটেন। সলিসিটার মিজান রহমান বলেন, প্রকাশে?্য কোনো তালিকায় না থাকলেও বাংলাদেশও অলিখিত ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছে। বাংলাদেশ থেকে ভিসা আবেদন করলেও সাম্প্রতিক সময়ে রিজেক্ট হচ্ছে বেশি। একই সঙ্গে ওয়ার্ক পারমিটে ভিসা না দেওয়া ও ভিজিট ভিসা না দেওয়ার হার সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি। জয়নাল আবেদিন নামের একজন চার সদস্যের পরিবার নিয়ে ব্রিটেনে এসে ভয়াবহ বাস্তবতার মুখে পড়েছেন। তিনি বলেন, ‘প্রথমে প্রতারিত হয়েছি দালালের মাধ্যমে, ৩৫ লাখ টাকা দিয়ে ব্রিটেনে এসে দেখি কোম্পানি নাই! শেষ পর্যন্ত অনেক কষ্টে আরেকটা স্পন্সর জোগার করে পে স্লিপ চালিয়ে যাচ্ছি স্থায়ী হওয়ার আশা নিয়ে। অথচ সরকার এখন যে ১০ বছরে স্থায়ী করার পরিকল্পনা করছে, সেটা বাস্তবায়ন হলে দেশে ফেরত যাওয়া ছাড়া গতি নেই। এখন মনে হচ্ছে সরকারও এখন আমাদের সঙ্গে প্রতারণা করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category