পররাষ্ট্রমন্ত্রী পদের কী হচ্ছে

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই পদে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তিনি এক বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব সামলাবেন। তিনি ইতোমধ্যেই পুরো সময় এই কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। তাই প্রশ্ন উঠেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পদের কী হবে। কে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাণ্ডারির ভূমিকায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যেই এক বছর সময় জাতিসংঘে পূর্ণকালীন দেওয়ার ঘোষণা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে ছুটি নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের দায়িত্ব পালনের জন্য এক বছর খলিলুর রহমান নিউইয়র্কেই থাকবেন। ভারপ্রাপ্ত মন্ত্রী দিয়ে আগামী এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে কিনা তার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি খলিলুর রহমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। আজ দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন বলে জানা গেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে অল্প হলেও একই সঙ্গে দুই পদে থাকার নজির আছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই যারা প্রার্থী ছিলেন, তারা রাষ্ট্রীয় কোনো দায়িত্বে ছিলেন না। সাবেক কূটনীতিক, সাবেক মন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট এমন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর আগে শুধু বছরে এক মাস অধিবেশনের সময় সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব ছিল কিন্তু বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে, এখন সারা বছরই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয় সাধারণ পরিষদ সভাপতিকে, করতে হয় বিভিন্ন সফর।

‘খলিলুর রহমান এক বছরের ছুটি নিচ্ছেন কি না’- এমন প্রশ্নে গতকাল প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যদি নিবেদিতভাবে জাতিসংঘে ওনার এই কাজটা করতে হয় তাহলে ওখানে সময়টা দিতেই হবে। তার মানে এই নয় যে, উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমি মনে করি, এটা ওনাদের দুজনের (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্তে হবে। মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত মন্ত্রী আসবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে একেবারে অবগত নই। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনার সুদূর নেতৃত্বে যখন আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে চলবে তিনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা নেই।

জাতিসংঘে যা দায়িত্ব : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিরা মূলত ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী জাতিসংঘের প্রধান আলোচনামূলক ও নীতিনির্ধারণী সংস্থার প্রধান প্রিসাইডিং অফিসার এবং চেয়ারম্যান হিসেবে কাজ করেন। নির্বাচিত সভাপতি সভার নেতৃত্ব দেওয়া, বিতর্ক পরিচালনা এবং পরিষদের সামগ্রিক এজেন্ডা পরিচালনা করতে এক বছরের জন্য দায়বদ্ধ। তার মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে সভা পরিচালনা, এজেন্ডা পরিচালনা এবং কূটনৈতিক নেতৃত্ব। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বিভিন্ন দেশের অভিনন্দন : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যে খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, কসোভোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপক্ষীয় ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অভিনন্দনবার্তায় বলেন, আপনার সুদক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে যাবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য একটি গর্বের মুহূর্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বার্তায় খলিলুর রহমানকে ভাই সম্বোধন করে বলেছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। তাঁর ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপক্ষীয়তার প্রতি অবিচল অঙ্গীকার এই পরিষদকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করবে বলে বিশ্বাস করি।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপপ্রতিনিধি রাষ্ট্রদূত ট্যামি ব্রুস ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি এমন এক সংকটময় মুহূর্তে এই দায়িত্ব গ্রহণ করছেন, যখন জাতিসংঘকে অবশ্যই দীর্ঘদিনের বিলম্বিত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় নিজের কার্যকারিতা প্রমাণ করতে হবে। সাধারণ পরিষদ এই দুই ক্ষেত্রেই আপনার নিরপেক্ষ নেতৃত্বের ওপর ভরসা রাখবে।

অভিনন্দনবার্তায় চীন জানিয়েছে, এই নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা এবং বহুপক্ষীয়তা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশটির গঠনমূলক ভূমিকারই প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520