ঈদের আগে এটিএমে টাকার সংকট, বিপাকে গ্রাহকরা

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার ছুটিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট নির্দেশনা দিলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। কোথাও বুথ বন্ধ, কোথাও আবার টাকা উত্তোলনে সীমা নির্ধারণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

রবিবার ও গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকটি ব্যাংকের এটিএম বুথ কার্যত অচল হয়ে পড়েছে। আবার কিছু ব্যাংক নগদ টাকা উত্তোলনে সীমা আরোপ করেছে। ফলে ঈদ সামনে রেখে প্রয়োজনীয় নগদ টাকা তুলতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা।

গোলাপবাগের এক বাসিন্দা জানান, তিনি ব্যাংক এশিয়ার কার্ড ব্যবহার করে স্থানীয় বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হন। পরে আরও কয়েকটি বুথ ঘুরেও টাকা না পেয়ে শেষ পর্যন্ত ব্যাংক এশিয়ার একটি বুথ থেকে টাকা তুলতে সক্ষম হন। মিরপুরের বাসিন্দা জুলকার নাইনও একই ধরনের ভোগান্তির শিকার হন। তিনি জানান, কয়েকটি এটিএম বুথ ঘুরেও টাকা তুলতে না পেরে শেষ পর্যন্ত ব্যাংক শাখা থেকে নগদ টাকা তুলতে বাধ্য হন।

গ্রাহকদের অভিযোগ, এক ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তুলতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাংক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ অর্থ পাওয়া যাচ্ছে না। রবিবার আমরা ৩০০ কোটি টাকা চেয়েছিলাম, কিন্তু পেয়েছি মাত্র ১২০ কোটি টাকা।

অন্যদিকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন জানান, তাদের সব এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা রয়েছে এবং সব ব্যাংকের গ্রাহকই টাকা তুলতে পারছেন।

গত ২১ মে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় ঈদুল আজহার ছুটিতে সব বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের ডিজিটাল লেনদেন এবং এটিএম সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। যেসব ব্যাংক ঠিকমতো এটিএম সেবা দিতে পারছে না বা নগদ টাকার জোগান নিশ্চিত করতে পারছে না, তাদের বুথ বন্ধ করে দেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443