মাগুরায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মাগুরায় নিম্নমানের ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, মোড়কীকরণ বিধি লঙ্ঘন, শিশুখাদ্যের সঙ্গে খেলনা দিয়ে শিশুদের আকৃষ্ট করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে শহরের জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সুভাষ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে শিশুখাদ্যের দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, পণ্যের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520