জগন্নাথপুরে চোরাই মালামাল বিক্রিকালে কুখ্যাত চোর সাদত গ্রেফতার

Reporter Name / ৪১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার…

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রাম থেকে চুরি হওয়া মালামাল জগন্নাথপুর বাজারের ভাংগারীর দোকানে বিক্রিকালে সাদত মিয়া (৩০) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার কাদিপুর গ্রামের সজ্জাদ আলীর ছেলে।   এ ঘটনায় জগন্নাথপুর থানায় চুরির মামলা রুজু হয়েছে। মামলা নং-১০।

মামলার এজাহারে জানা যায়, চলতি বছরের ২রা জানুয়ারী কাদিপুর গ্রামের মৃত অরবিন্দু দে’র ছেলে রজত দে এর বসত বাড়ির ৪ টি লোহার জানালার গ্রীল, বারান্দার গ্রীল, বারান্দার একটি  লোহার গেইট, তিনটি কাঠের দরজা, ৬টি লোহার দরজা, ৪ বান টিন, বৈদ্যুতিক সরঞ্জামাদি, একটি পানির মোটর, বাসনপত্র, পানির টেংকি সহ প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়। গত বুধবার ১৩ মে বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর বাজারে ভাংগারীর দোকানে চুরির মালামাল বিক্রি কালে  কুখ্যাত চোর  সাদত মিয়াকে আটক করলেও  চুরির সাথে জড়িত কাদিপুর গ্রামের মৃত ওয়াদ আলীর ছেলে বাবুল মিয়া ও মৃত ইসমাইল নুরের ছেলে আব্দুন নূর মিয়া পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে কুখ্যাত চোর সাদত মিয়া ঘরের মালামাল চুরির সত্যতা স্বীকার করে।  আজ বৃহস্পতিবার সাদতকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443