বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত

Reporter Name / ২৭৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকের চাপায় আপন মিয়া (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার পাটুলীঘাটে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আপন মিয়া বাজিতপুরের দিঘীরপাড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ঘাট এলাকায় থাকা পথচারী আপন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category