Headline :
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া অন্তত ২০ হাজার টাকা কমবে: প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে ফের সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন: সিএনএনের প্রতিবেদন ২৫ বছর পূর্বের বিস্ফোরণের ধোঁয়া-গ্যাস আজও ছড়াচ্ছে মহাশূন্যে পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চুক্তি হবে কি না তা ঠিক করবে ইরান : জেডি ভ্যান্স ইরানের ওপর চাপ তৈরি করবে চীন, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইরানকে অস্ত্রসহায়তা দেওয়ার পরিকল্পনা করলে চীনকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে সিএনএন জানিয়েছে, বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের প্রেক্ষাপটে ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যদি এমনটা করে, তবে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে।

গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের বিদেশি অংশীদারদের সহায়তায় সামরিক শক্তি পুনর্গঠন এবং অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় সচল করতে চীনের শরণাপন্ন হয়েছে তেহরান।

ট্রাম্পের এই কড়া বার্তা এমন একসময়ে এলো যখন আগামী মাসের শুরুতেই তার বেইজিং সফরের কথা রয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা।

বিশ্লেষকরা মনে করছেন, সফরের আগে ট্রাম্পের এই হুঁশিয়ারি বেইজিংয়ের ওপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যের গভীরতা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520