Headline :
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’ যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, পথচারী নিহত ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বিমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এবং মৌলদ হোসেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। গ্রাহক বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেই বিরোধ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার (ওসি, তদন্ত) মো. দুলাল মিঞা জানান, দুই বিমা প্রতিষ্ঠানের গ্রাহক-সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520