Headline :
সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

নোয়াখালীতে অবৈধ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

Reporter Name / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে এসব তেল মজুদ করা হচ্ছিল। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জব্দকৃত তেল লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category