ট্রাম্পের আলটিমেটামের জবাবে পাল্টা ‘নরকের’ বার্তা দিল ইরান

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়ে ইরান সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নরকের কঠিন শাস্তির’ মুখোমুখি হতে হবে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে তার পরিণাম হবে ভয়াবহ।

শনিবার ইরান সরকারের পৃষ্ঠপোষকতাধীন মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই হুঁশিয়ারির কথা জানানো হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান অপারেশনাল হেডকোয়ার্টার ‘খাতাম আল-আনবিয়া’র কেন্দ্রীয় কমান্ডিং অফিসার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি আলীয়াবাদি সরাসরি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, আমাদের অবকাঠামোতে হামলা চললে আপনাদের জন্য নরকের দুয়ার খুলে দেওয়া হবে।

এই মন্তব্যটি এমন একসময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন আগামী সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’।

ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই উত্তেজনার পারদ আরও চড়িয়ে বলেন, সংঘাতের বিস্তার ঘটলে পুরো অঞ্চলটি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নরকে পরিণত হবে। তিনি আরও যোগ করেন, ইরানকে পরাজিত করার যে অলীক কল্পনা ওয়াশিংটন ও তেল আবিব করছে, সেটি আসলে একটি চোরাবালি যা তাদের সবাইকে গ্রাস করবে।

খাতাম আল-আনবিয়া সদর দফতর থেকে আসা এই কড়া বার্তা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এর মাধ্যমেই ইরানের সমস্ত সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। দুই পক্ষের এই ‘নরক’ বিষয়ক পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক অনিশ্চিত ও বিধ্বংসী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443