সন্ধ্যার পরও খোলা দোকানপাট

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনা মানছেন না রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলের ব্যবসায়ীরা। নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পরও চলছে স্বাভাবিক বেচাকেনা। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল সন্ধ্যার পর রাজধানীর নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, আগের মতোই খোলা রয়েছে অধিকাংশ দোকান। ক্রেতাদের ভিড় ও আলোকসজ্জায় জমজমাট পরিবেশে স্বাভাবিকভাবেই চলছে কেনাবেচা। ব্যবসায়ীরা জানান, মার্কেট বন্ধের বিষয়ে মালিক সমিতি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। তাই তারা আগের নিয়মেই ব্যবসা পরিচালনা করছেন।

তবে ক্রেতা ও বিক্রেতারা জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। ক্রেতারা বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট

বন্ধ হলে তারা অফিস শেষে সময় মিলিয়ে আগেভাগেই কেনাকাটা করতে আসবেন। ব্যবসায়ীরা জানান, সরকার থেকে সুনির্দিষ্ট নির্দেশনা এলে তারা তা মেনে চলবেন। তবে সামনে পহেলা বৈশাখ থাকায় ব্যবসার কথা বিবেচনা করে মার্কেট বন্ধের সময় অন্তত রাত ৮টা নির্ধারণের দাবি জানিয়েছেন কেউ কেউ। মিরপুর ১২ নম্বরের রমজাননেছা সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় জুতা ও পোশাকের বেশ কয়েকটি দোকান সন্ধ্যার পরও খোলা দেখা যায়। একই মার্কেটের একটি আসবাবপত্র দোকানের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। ফেসবুকে দেখেছি কিন্তু প্রজ্ঞাপন হয়েছে কি না জানি না। এ ছাড়া হাজি কুজরত আলী মার্কেট, সাফুরা ট্রেড সিটি, সুলতান ম্যানশন, সুজাত ম্যানশন ও নূর মোল্লা এভিনিউ মার্কেটেও সন্ধ্যার পর ক্রেতাদের উপস্থিতি এবং দোকান খোলা রাখতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443