সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।

তারা জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব গ্রহণ, পুলিশ নিয়োগ এবং কয়েকটি পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

ব্যবসায়ী নেতারা আরও বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প পরিচালনা করতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে হয়রানি হিসেবে উল্লেখ করেন।

পরিস্থিতি সমাধানে বুধবার সন্ধ্যা থেকে পাম্প মালিকরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও কোনো সমাধান না হওয়ায় রাতেই বৈঠক করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443