বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান

Reporter Name / ৪০১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইসরায়েল ইরানের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ভয়াবহ হামলার চালানোর পর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর ইরান সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে তাদের নিজস্ব পেট্রোকেমিক্যাল ও জ্বালানি স্থাপনাগুলো দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এই সতর্কবার্তা থেকে এই অঞ্চলে একটি বড় ধরনের পাল্টা হামলার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মূলত দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category