Headline :

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন। কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে হচ্ছে না।’

রবিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আশিক চৌধুরী জানান, এই প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপ শুরু হয়েছিল, যা এখনো চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটি চলমান থাকবে। তবে এটি সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।

তিনি আরও বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে আজ সকালেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি এসেছে। তারা আমাদের সঙ্গে চলমান নেগোসিয়েশনের প্রগ্রেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা করছেন এটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং সঠিক দিকেই যাবে।’

চিঠিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, তাদের কাছে ড্রাফট কনসেশন অ্যাগ্রিমেন্ট শেয়ার করা হয়েছে। তারা এটাকে রিভিউ করার জন্য কিছু সময় চেয়েছেন। আশিক চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে সাইন হচ্ছে না। কারণ আর দুটি কার্যদিবস বাকি আছে। এই দুই কার্যদিবসের মধ্যে তারা ফেরত আসবেন, তারপর আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে অনুমোদন করে সাইন করতে হবে। আমাদের নিজস্ব কিছু প্রসেস স্টেপ আছে। হঠাৎ করে ফেরত আসলে এসব প্রক্রিয়া সম্পন্ন করা খুব কঠিন হবে। এছাড়া চুক্তি করার জন্য নির্দিষ্ট কোনো তারিখও নির্ধারিত ছিল না।’

এদিকে, আজ (রবিবার) থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443