বেগম খালেদা জিয়ার কবর ঘিরে দোয়া প্রার্থনা করছেন সাধারণ মানুষ

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়। এর আগে বেলা ১১টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তার কারণে তাঁদের সে সময় ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খুলে দেওয়া হয়।

বেলা ১১টার পর থেকে জিয়া উদ্যানের সামনের সড়কে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। দুপুর ১২টার পরে প্রবেশমুখ খুলে দিলে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে নারী ছিলেন বেশি।

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443