Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমির খসরু

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য অপেক্ষা করছে। যে মুহূর্তে ধানের শীষ সামনে এসেছে, সেই মুহূর্তে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার নগরীর হালিশহরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

আমির খসরু বলেন, মানুষ জানে—গত ১৫-২০ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। আগামী দিনের জন্য বিএনপির যে কর্মসূচি—১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি দেওয়া, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে পরিকল্পনা—সবকিছু আমরা প্রস্তুত করে রেখেছি। নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে যুক্ত করতে বিএনপি প্রস্তুত। রাজনীতি শুধু নয়, অর্থনীতিকেও আমরা গণতন্ত্রায়ণের দিকে নিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, এবং এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের অপেক্ষায় আছে। ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

উপদেষ্টার পদ ব্যবহার করে যারা বেশি বরাদ্দ নিচ্ছে, তাদের ভোট ততই কমবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সচেতন। এসবের জন্য পরবর্তীতে জবাবদিহি করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ.এম. রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মো. ইদ্রিস, মো. শফিউল্লাহ, কামাল সরদার, ফয়জুল্লাহ, মো. লেলিন, মো. হেলাল, মো. জহুর, হাউসিং এস্টেট সাধারণ সম্পাদক মো. জসিম, মোহাম্মদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520