Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পর্যবেক্ষণের জন্য জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ড. রীয়াজ বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যদি কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের জানানো হয়।’

তিনি বলেন, আলোচনা হচ্ছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার (জুলাই সনদ) মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন।

তিনি বলেন, ‘আলাপ-আলোচনার মধ্যদিয়ে বারবার আমরা পরিবর্তন ও সংস্কার করি এই কারণে যে, এতে যেন সবাই একটি নির্দিষ্ট স্থানে একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে আমরা একমত হয়েছি। যদিও দুটি বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে। তবুও আমি বলব, যেহেতু সবাই ছাড় দিচ্ছেন, সে কারণে এই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছে।’

কমিশনের সহ-সভাপতি বলেন, ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কোনো না কোনোভাবে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সবার দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে এবং এ বিষয়ে একটি কাঠামো আমাদের জাতির সামনে উপস্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে আমরা এ রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যদিয়ে আরেকবার না যাই। এ কারণেই বারবার আলোচনার মাধ্যমে আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে, তা পরিবর্তন পরিমার্জন ও প্রয়োজনে সংশোধন করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520