বিমান বিধ্বস্ত : হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১

Reporter Name / ২০৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ১৩ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়া নতুন করে একজন ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

ভেরিফায়েড ওই পেজের একটি পোস্টে জানানো হয়, এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন। আর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১১ জন।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category